• ই-পেপার

চলচ্চিত্র

এবাদত

আরো খবর

আরো খবর

      তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন দর্শক। ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।

 

      ডিসি স্টুডিওসের নতুন সুপারহিরো ছবি ‘সুপারগার্ল’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি উল্লেখযোগ্যভাবে আয় করতে পারেনি। ফলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে ছবিটি।

 

      মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে অজয় দেবগণের আসন্ন ছবি ‘চৌহান’। টিজার প্রকাশের পর থেকে নানা সমালোচনার জন্ম দিচ্ছে ছবিটি। প্রথমে কাশ্মীরের সংঘাতের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন ওঠে। এবার ছবির একটি সংলাপ ও শিরোনামকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছে ভারতের ক্ষত্রিয় পরিষদ।

 

অন্তর্জাল

এনোলা হোমস ৩

এনোলা হোমস ৩
‘এনোলা হোমস ৩’ ছবির দৃশ্য

অদ্ভুত স্বভাবের গোয়েন্দা এনোলা হোমস চরিত্র আবারও ফিরে এসেছে। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘এনোলা হোমস ৩’। এই কিস্তিতে দেখা যাবে লর্ড টিউকসবারির সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে এনোলা। ঠিক এ সময়েই তার ভাই শার্লক হোমস রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ভাইয়ের খোঁজে নামতেই এনোলা জড়িয়ে পড়ে এক বিপজ্জনক তদন্তে। এনোলা চরিত্রে এবারও আছেন মিলি ববি ব্রাউন, সঙ্গে লুইস প্যাট্রিজ, হেনরি কাবিল প্রমুখ।

টিভি হাইলাইটস

দ্য পসিবিলিস্ট

দ্য পসিবিলিস্ট

দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক শত্রুপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন লেখক, শিক্ষাবিদ উইলিয়াম উরি। অভিজ্ঞতার আলোকে তিনি তুলে ধরেছেন, কিভাবে বহু সংঘাতের মধ্যেও বিশ্বকে একসূত্রে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কূটনীতি শিল্প। তাঁকে নিয়ে আল জাজিরার ‘মেকিং পিস’-এর আজকের পর্ব ‘দ্য পসিবিলিস্ট’, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

হাদীর জন্মদিনে দিনভর আয়োজন

হাদীর জন্মদিনে দিনভর আয়োজন
সৈয়দ আব্দুল হাদী

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করেছে চ্যানেল আই। সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ সংগীতায়োজন। সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক। উপস্থাপনায় কণ্ঠশিল্পী লুইপা। দুপুর ১২টা ৫ মিনিটে  ‘তারকা কথন’-এ উপস্থিত থাকবেন স্বয়ং সৈয়দ আব্দুল হাদী। তাঁর সঙ্গে থাকবেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। উপস্থাপনায় সানজিদা রহমান। বিকেল ৫টা ১৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’।