• ই-পেপার

রায়পুরায় হামলা করে আসামি ছিনতাই আহত পুলিশ

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.২ডিগ্রি সে.। রাজশাহী ৩২.৫ডিগ্রি সে.। রংপুর ৩৪.০ডিগ্রি সে.। খুলনা ৩২.০ডিগ্রি সে.। বরিশাল ৩৩.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩২.২ডিগ্রি সে.। সিলেট ৩২.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন ঢাকা ২৭.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.২ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৩ডিগ্রি সে.। রংপুর ২৬.৮ডিগ্রি সে.। খুলনা ২৬.৫ডিগ্রি সে.। বরিশাল ২৬.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৮ডিগ্রি সে.। সিলেট ২৪.৫ডিগ্রি সে.

 

ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

ভাটারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রিল মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ভাটারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রিল মিস্ত্রির মৃত্যু

রাজধানীর ভাটারায় ওয়্যারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল বারী (২৫) নামের এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভাটারা কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় আব্দুল বারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল বারীকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল রাসেল জানান, নিহত আব্দুল বারী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

 

বরিশালে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

বরিশালের উজিরপুরে নবম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মো. আলমগীর সিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন ওই আদেশ দেন। আলমগীর উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাটি গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। আদেশের সময় তিনি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম। আদালতের নথি সূত্রে জানা যায়, মামলার আসামি ও মামলার বাদী সম্পর্কে মামাতো ভাই এবং একই এলাকার একই বাড়ির বাসিন্দা।

 

সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে চিকিৎসক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ নামের এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম এসব তথ্য জানিয়েছেন। সুব্রত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তাঁরা চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবি ক্যাম্পের সামনে গোসল করতে নামেন সুব্রতসহ তিন পর্যটক। নদীতে সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তাঁরা।