• ই-পেপার

পঞ্চম শ্রেণি : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা

  • দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : দূরের পাল্লা

বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পঞ্চম শ্রেণি : দূরের পাল্লা

আমার বাংলা বই

পাঠ ৩

 

শব্দের অর্থ লিখি

শব্দ   অর্থ      

উন্মন   উদাস, আনমনা

চৌপর  চার প্রহর, সারা দিন

ছিপ    সরু নৌকা

জঞ্জাল আগাছা

টাকশাল       টাকা তৈরির কারখানা

তীর-ঘর       নদী তীরের কারখানা

দাঁড়    বৈঠা

দিনভর পুরো দিন

পারময় পারজুড়ে

পানকৌটি     পানকৌড়ি পাখি

পান্না   সবুজ রঙের দামি রত্ন

মন্থর   ধীরে

মাল্লা   মাঝি

পাল্লা   প্রতিযোগিতা

শৈবাল শ্যাওলা, এক ধরনের               জলজ উদ্ভিদ

কলসি   কলস, পানি বা তরল               কিছু রাখার পাত্র

 

স্পোকেন ইংলিশ

সুমন ভূইয়া
স্পোকেন ইংলিশ

Use of ‘due to’ (for cause/reason)

 

Example

1.                  The flight was delayed due to bad weather.
খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

2.                  His absence was due to illness.
অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন।

 

Structure
Due to + Noun/Noun Phrase + Clause.
Or, Clause + due to + Noun/Noun Phrase.

 

 Translate the following sentences into Bangla.

1.                  The meeting was cancelled due to lack of attendance.

2.                  Her success was due to her hard work.

3.                  The delay was due to traffic.

4.                  The factory closed due to financial problems.

5.                  His poor performance was due to lack of practice.

6.                  The game was postponed due to heavy rain.

7.                  The power outage was due to a technical fault.

8.                  Her happiness was due to the good news.

9.                  The damage was due to the earthquake.

 

Answer

১.                    পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সভাটি বাতিল করা হয়েছিল।

২.                    কঠোর পরিশ্রমের কারণে তিনি সফল হয়েছেন।

৩.                   যানজটের কারণে বিলম্ব হয়েছিল।

৪.                   আর্থিক সমস্যার কারণে কারখানাটি বন্ধ হয়ে গেছে।

৫.                   অনুশীলনের অভাবে তার পারফরম্যান্স খারাপ হয়েছিল।

৬.                    প্রবল বৃষ্টির কারণে খেলা স্থগিত করা হয়েছিল।

৭.                   কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল।

৮.                   সুসংবাদটির কারণে তিনি খুশি হয়েছিলেন। 

৯.                    ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে।

 

► Translate the following sentences into English.

১.                    খারাপ আবহাওয়ার কারণে আমাদের পরিকল্পনা বাতিল করা হয়েছিল।

২.                    অসুস্থতার কারণে তিনি সভায় আসেননি।

৩.                   চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।

৪.                   বিদ্যুতের সমস্যার কারণে ক্লাস স্থগিত করা হয়েছিল।

৫.                   জরুরি কারণে তিনি অনুপস্থিতি ছিলেন।

৬.                    ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ ছিল।

৭.                   ভালো প্রস্তুতি না থাকায় তারা হেরে  গেছে।

৮.                   যানজটের কারণে আমার দেরি হয়েছিল।

৯.                    অর্থায়নের অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে গেছে।

 

Answer

1.                  Our plan was cancelled due to bad weather.

2.                  He didn't come to the meeting due to his illness.

3.                  The accident was due to driver’s negligence.

4.                  The class was suspended due to power problems.

5.                  His absence was due to an emergency.

6.                  The roads were closed due to heavy snowfall.

7.                  Their defeat was due to poor preparation.

8.                  My delay was due to traffic.

9.                  The project stopped due to lack of funding.

 

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভোক্তা ও উৎপাদকের আচরণ

জাহাঙ্গীর আলম , সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভোক্তা ও উৎপাদকের আচরণ

অর্থনীতি প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১। উপযোগ নিঃশেষ হয় কিভাবে? 

     ক. দাম দ্বারা    খ. ভোগ দ্বারা 

     গ. জোগান দ্বারা      ঘ. চাহিদা দ্বারা 

২। ‘উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা, যা মানুষের অভাব পূরণ করতে পারে’—কে বলেছেন?

                       ক. লিপসি    খ. মার্শাল 

     গ. মেয়ার্স       ঘ. রবিন্স 

৩। পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন  অর্থনীতিবিদ? 

     ক. রিকার্ডো    খ. অ্যাডাম স্মিথ 

     গ. মার্শাল       ঘ. জে আর হিকস

৪।  উপযোগ পরিমাপের একক 

     ক. লিটার       খ. ইউটিল 

     গ. মিটার       ঘ. গ্রাম 

৫। নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে? 

     ক. গড় উপযোগ    

     খ. উপযোগ  

     গ. প্রান্তিক উপযোগ 
ঘ. মোট উপযোগ

৬। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা ব্যাখ্যা দেন কোন অর্থনীতিবিদ?  

      ক. অধ্যাপক মার্শাল          খ. বেনহাম 

     গ. স্যামুয়েলসন      ঘ. কুনট  

৭।  একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য কেনার আকাঙ্ক্ষা,  সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছাকে অর্থনীতিতে কী বলে? 

                       ক. চাহিদা    খ. উপযোগ 

     গ. জোগান      ঘ. অভাব 

৮। চাহিদার সঙ্গে দামের সম্পর্ক কিরূপ? 

     ক. নিম্নমখী     খ. বিপরীতমুখী

     গ. ঊর্ধ্বমুখী     ঘ. সমমুখী 

৯।  নিত্যব্যবহার্য দ্রব্য চাল, লবণ, আলু কোন জাতীয় দ্রব্য?

                       ক. গিফেন দ্রব্য        খ. ভেবলেন দ্রব্য

                       গ. নিত্যদ্রব্য ঘ. প্রয়োজনীয়

১০।                  স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের সাড়া দেওয়ার মাত্রাকে কী বলে?  

     ক. চাহিদা অপেক্ষক
খ. স্থিতিস্থাপকতা
 

     গ. জোগান অপেক্ষক
ঘ. স্থির মাত্রাগত উৎপাদন
  

১১।                  পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের  স্থিতিস্থাপকতা ঘটে?  

    ক. আয় স্থিতিস্থাপকতা       
খ. ব্যয় স্থিতিস্থাপকতা

    গ. আড়াআড়ি স্থিতিস্থাপকতা                                     ঘ. দাম স্থিতিস্থাপকতা 

১২।                  D = 20-5P চাহিদা সমীকরণ হলে, কোন দামে চাহিদার পরিমাণ শূন্য হবে?

     ক. 2          খ. 5  

     গ. 3           ঘ. 4

১৩।                  চাহিদা সমীকরণ ছফ=২০-২চ হলে, চাহিদা রেখার ঢাল কত?

     ক. -       খ. 2 

     গ. -20      ঘ. 20

 

     উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ক

          ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক।

এইচএসসির প্রস্তুতি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : শিল্প বিপ্লব

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

এইচএসসির প্রস্তুতি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : শিল্প বিপ্লব
পাঠাগারে শিক্ষার্থীরা। ছবি : মোহাম্মদ আসাদ

ইতিহাস প্রথম পত্র

প্রথম অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১। ‘Industrial Revolution’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

     ক. কার্ল মার্কস       খ. আর্নল্ড টয়েনবি     

     গ. অ্যাডাম স্মিথ               ঘ. থমাস ম্যালথাস

২। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে—

     i. হস্তশিল্পের পতন ঘটে

     ii. নতুন নতুন শিল্প শহরের উদ্ভব হয়

     iii. উৎপাদনের সামগ্রিক পরিমাণ হ্রাস পায়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৩। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে সংঘটিত হয়েছিল?

     ক. ফ্রান্সে      খ. জার্মানিতে     

     গ. ইংল্যান্ডে   ঘ. আমেরিকায়

    নিচের উদ্দীপক পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     কাসেম মিয়ার বাবা আগে নিজের হাতে তাঁত বুনে কাপড় বিক্রি করতেন। কিন্তু সম্প্রতি এলাকায় একটি বিশাল সুতাকল স্থাপিত হয়েছে, যেখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব অল্প সময়ে প্রচুর কাপড় তৈরি হচ্ছে। এর ফলে রহিম মিয়ার বাবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সমাজে নতুন এক পুঁজিপতি শ্রেণির উদ্ভব হয়েছে।

৪। কাসেম মিয়ার বাবার পেশা পরিবর্তনের পেছনে উদ্দীপকের ঘটনাটি ইতিহাসের কোন দিককে নির্দেশ করে?

     ক. ফরাসি বিপ্লব               খ. শিল্প বিপ্লব     

     গ. ভৌগোলিক আবিষ্কার      ঘ. রুশ বিপ্লব

৫। উদ্দীপকের সুতাকল স্থাপনের ফলে সমাজে কোন প্রধান দুটি শ্রেণির সৃষ্টি হয়?

     ক. বুর্জোয়া ও শ্রমিক শ্রেণি           
খ. সামন্তপ্রভু ও ভূমিদাস     

     গ. যাজক ও সাধারণ মানুষ          
ঘ. অভিজাত ও বর্গাচাষি

৬। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার অন্যতম প্রধান কারণ কী ছিল?

     ক. অনুকূল ভৌগোলিক অবস্থান          
খ. পর্যাপ্ত মূলধনের অভাব     

     গ. দক্ষ কৃষকের অভাব               
ঘ. রাজতন্ত্রের পতন

৭। ‘উড়ন্ত মাকু’ বা Flying Shuttle কে আবিষ্কার করেন?

     ক. জন কে     খ. হারগ্রিভস     

     গ. এডমন্ড কার্টরাইট ঘ. স্যামুয়েল ক্রম্পটন

৮। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সহজে সফল হওয়ার কারণ—

     i. পর্যাপ্ত কয়লা ও লোহার খনি ছিল

     ii. বিশাল ঔপনিবেশিক বাজার ছিল

     iii. শক্তিশালী শ্রমিক ইউনিয়ন ছিল 

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৯। জেমস ওয়াট কত সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন?

     ক. ১৭৬৪ সালে     খ. ১৭৬৯ সালে     

     গ. ১৭৮৫ সালে      ঘ. ১৭৯৩ সালে

১০।                  শিল্প বিপ্লবের প্রথম দিকে শ্রমিকদের জীবনযাত্রায় যে প্রভাব পড়ে—

     i. নারীদের ব্যাপক হারে কারখানায় নিয়োগ করা হয়

     ii. শিশুশ্রম মারাত্মকভাবে বৃদ্ধি পায়

     iii. শ্রমিকদের কাজের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১১।                  ‘স্পিনিং জেনি’ কে আবিষ্কার করেন?

     ক. রিচার্ড আর্করাইট খ. জন কে     

     গ. জেমস হারগ্রিভস ঘ. কার্টরাইট

১২।                  শিল্পায়নের দ্রুত প্রসারে সবচেয়ে বেশি সহায়তা করেছিল—

     i. ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ

     ii. উদ্বৃত্ত মূলধনের প্রাচুর্য

     iii. হস্তশিল্পের আকস্মিক বিস্তার

    নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৩।                  কয়লা থেকে কোক কয়লা তৈরির পদ্ধতি কে আবিষ্কার করেন?

     ক. আব্রাহাম ডার্বি    খ. হেনরি কোর্ট     

     গ. হেনরি বেসেমার  ঘ. জর্জ স্টিফেনসন

     নিচের উদ্দীপক পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে বস্ত্র শিল্পের অগ্রগতিতে বৈপ্লবিক পরিবর্তন আসে। জেমস হারগ্রিভস এবং এডমন্ড কার্টরাইট কর্তৃক উদ্ভাবিত নতুন যন্ত্রের সাহায্যে বিপুল পরিমাণ সুতা ও কাপড় উৎপাদন করা সম্ভব হয়।

১৪।                  উদ্দীপকে ইংল্যান্ডের কোন শিল্পের বৈপ্লবিক পরিবর্তনের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

     ক. লোহা শিল্প       খ. বস্ত্র শিল্প     

     গ. কয়লা শিল্প      ঘ. জাহাজ নির্মাণ শিল্প

১৫।                  এডমন্ড কার্টরাইট উদ্ভাবিত কাপড় বোনার বিখ্যাত যন্ত্রটির নাম কী?

     ক. উড়ন্ত মাকু        খ. পাওয়ার লুম

     গ. স্পিনিং জেনি               ঘ. কটন জিন

১৬।                  ‘সেফটি ল্যাম্প’ কে আবিষ্কার করেন?

     ক. হামফ্রে ডেভি    খ. জন স্মিটন     

     গ. জেমস ব্রিন্ডলি    ঘ. টমাস টেলফোর্ড

১৭।                  শিল্প বিপ্লবকালীন যাতায়াত ব্যবস্থার উন্নয়নে অবদান রাখে—

     i. স্টিম ইঞ্জিন

     ii. মেকানিজম অব পাওয়ার লুম

     iii. পাকা রাস্তা ও রেলওয়ে ব্যবস্থা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৮।                  ‘The Wealth of Nations’ গ্রন্থটির রচয়িতা কে?

     ক. ডেভিড রিকার্ডো খ. অ্যাডাম স্মিথ     

     গ. টমাস ম্যালথাস  ঘ. জন স্টুয়ার্ট মিল

১৯।                  শিল্প বিপ্লবের সামাজিক প্রভাবের মধ্যে পড়ে—

     i. ব্যাপক নগরায়ণ

     ii. আকাশচুম্বী ধনবৈষম্য বৃদ্ধি

     iii. প্রাচীন অভিজাততন্ত্রের একচ্ছত্র ক্ষমতা বৃদ্ধি

    নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২০।                  শিল্প বিপ্লবের ফলে সমাজ প্রধানত কয়টি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে?

     ক. ২টি                খ. ৩টি     

     গ. ৪টি                ঘ. ৫টি

২১।                  শিল্প বিপ্লবের প্রতিক্রিয়ায় যেসব অর্থনৈতিক মতাদর্শ জোরদার হয়—

     i. বৈজ্ঞানিক সমাজতন্ত্র

     ii. আধুনিক পুঁজিবাদ

     iii. মধ্যযুগীয় সামন্তবাদ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

 

     উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ক
৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. ক
১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ক  ২০. ক ২১. ক।

 

পঞ্চম শ্রেণি : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা | কালের কণ্ঠ