যুক্তরাষ্ট্রের ওহাইওর টলেডোতে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন তাঁদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। দুই বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ড্যান গারকেন বলেছেন, ‘আমি এ ধরনের ঘটনা অনেক প্রত্যক্ষ করেছি। তবে এটি ছিল সবচেয়ে বাজে।’ পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনানের বলেন, এ ঘটনার তদন্তে পুলিশ নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে কিছু প্রমাণ আছে এবং আমরা কিছু সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছি।’ গারকেন বলেছেন, তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন।
সূত্র : রয়টার্স

