• ই-পেপার

৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে ক্রেতা জানলেন ভবনই ৩২ তলা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাতে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেলআবিবে। এতে ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গত সোমবার স্যাটেলাই কর্তৃক তোলা একটি ছবিতে হ্যাঙ্গারটি যেখানে অবস্থিত ছিল। সেই স্থানে একটি কালো দাগ দেখা যাচ্ছে। যা ৫ জুনের ছবির সাথে তুলনা করলে, দেখা যায় তাতে কোন দাগ ছিল না। 

একটি পর্যবেক্ষণকারী সংস্থার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, উত্তর ইসরায়েলের রামাট ডেভিড বিমান ঘাঁটির একটি হ্যাঙ্গার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় হ্যাঙ্গারটিতে আঘাত হানা হয়ে থাকতে পারে। 

তবে প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের সময় কাঠামোটির ভেতরে কী ছিল? কতটা ক্ষতির হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আন্দোলনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, তদন্তের আওতায় ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

অনলাইন ডেস্ক
আন্দোলনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, তদন্তের আওতায় ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী
ছবি : রয়টার্স

গাজা নৌবহরের অংশ থাকা আন্দোলনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ইতালীয় প্রসিকিউটররা ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে তদন্তের আওতায় এনেছেন। সোমবার একটি বিচার বিভাগীয় সূত্র এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইতালীয় সংবাদ সংস্থাগুলোর পূর্ববর্তী প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে, আন্দোলনকর্মীদের মধ্যে থাকা ইতালীয় নাগরিকদের ওপর নির্যাতন ও অপহরণের সন্দেহে বেন-গভিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে যদি অভিযোগ দায়েরের যৌক্তিকতা প্রমাণিত হয়, তবে প্রসিকিউটররা বিচারের জন্য আনুষ্ঠানিক আবেদন করতে পারেন।

ইতালীয় তদন্তের জবাবে বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, ‘আমি কোনো তদন্ত থেকে পিছিয়ে আসব না এবং আমাদের যোদ্ধাদের পাশে গর্বের সাথে দাঁড়াব।’

ইতালির ভৌগোলিক আকৃতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বুটের দেশটি এখন ফ্লিপ-ফ্লপের দেশে পরিণত হয়েছে।’ তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

মঙ্গলবার এক্স-এ তাজানি লিখেছেন, ‘ইতালি সম্পর্কে বেন-গভির যা বলেছেন, সে বিষয়ে মন্তব্য করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। অগ্রহণযোগ্য কথা, যা আমরা প্রেরকের কাছেই ফেরত পাঠাচ্ছি। এগুলো একজন মন্ত্রীর জন্য শোভন নয়।’

ফ্লোটিলার কর্মীরা অপমানিত

আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল একটি সাহায্যবাহী নৌবহর আটক করার পর, মে মাসের শেষের দিকে মন্ত্রী বেন-গভির একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায় আটক গাজার কর্মীরা হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন। এর পর থেকে ইসরায়েল ও বেন-গভির ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি পুলিশের হাতে আটক হওয়া ৪৩০ জন কর্মীর মধ্যে ইতালি ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও ছিলেন। এক্স-এ বেন-গভিরের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর কর্মকর্তারা একজন কর্মীকে মাটিতে শুইয়ে দেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার কর্মীদের সঙ্গে এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে এবং ব্যাখ্যার জন্য ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। এরপর ইতালি ইউরোপীয় ইউনিয়নকে বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে বলেছে, অন্যদিকে ফ্রান্স বেন-গভিরকে তাদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নৌবহরের আয়োজকরা বলছেন, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙাই ছিল তাদের লক্ষ্য।
 

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, পুলিশের গুলিতে হতাহত বেড়ে ৩০

অনলাইন ডেস্ক
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, পুলিশের গুলিতে হতাহত বেড়ে ৩০
ছবি : রয়টার্স

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহত বেড়ে ৩০ হয়েছে। এতে ২০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সম্প্রতি অঞ্চলটিতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছিল ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি) নামে একটি সামাজিক সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সরকার আন্দোলন পরিচালনাকারী সংগঠন জেএএসিকে নিষিদ্ধ ঘোষণা করে। 

জোটটিকে নিষিদ্ধের ঘটনায় রাওলাকোটে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ করলে সংঘর্ষ বেধে যায়। এতে নিরাপত্তা বাহিনীর গুলি চালালে এক ব্যবসায়ী প্রাণ হারান। 

ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে গত রবিবার রাওয়ালকোট শহরে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। 

রাওয়ালকোট প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সরদার ওয়াহিদ খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ীর মরদেহ রাওয়ালকোটের একটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের বাইরে জেএএসির সমর্থকরা জড়ো হয়েছিল।

তিনি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে মারণাস্ত্র দিয়ে হামলা চালায়। অভিযান চলাকালে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

প্রশাসনের দাবি, গত কয়েক দিনের বিক্ষোভে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ৭০ জন আহত হয়েছে। 

তবে স্থানীয় বাসিন্দা ও জেএএসি সমর্থকরা সরকারি হতাহতের বিরোধিতা করে জানান, পুলিশের গুলিতে হতাহত দাঁড়ায় ৩০ জনে। আহত ২০০-এর বেশি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান প্রশাসন পুরো অঞ্চলে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে, ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে এবং বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মানবাধিকার সংগঠনগুলি বারবার উভয় পক্ষকে আলোচনায় বসে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার হওয়া দুই ক্রু সদস্যই সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হেলিকপ্টারটি ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হয়। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন পানিতে তাদের খুঁজে পেয়ে দুজন ক্রু সদস্যকে উদ্ধার করে। 

প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখনো জানা যায়নি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে। এটি ইরানি হামলায় ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত প্রতিবেদন জানানো হবে।

তিনি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।’

ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে এবং ৮ এপ্রিল ঘোষণা হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে ফিরে গেছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় তাদের দুজন বিমান প্রতিরক্ষা সদস্য নিহত হয়েছেন। তাদের জানাজা মঙ্গলবার দুপুরে তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধের পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের বেশিরভাগ বাড়তি মূল্য হারায়। এর আগে দুই দেশের পাল্টা হামলার কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল। তবে ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যায়, তাহলে তারা আবার সংঘর্ষ শুরু করবে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের শহর টাইরের বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে, সম্ভাব্য হামলার আশঙ্কায়। এই নির্দেশে শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে এই ধরনের সতর্কতার বাইরে ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই এলাকায় হিজবুল্লাহ সদস্যরা সক্রিয় রয়েছে, তবে এর কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।

সর্বশেষ সংবাদ