• ই-পেপার

ট্রাম্পের আহ্বানে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, লেবানন ইস্যুতে সতর্কতা

দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা চীন ও উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক
দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা চীন ও উত্তর কোরিয়ার
ছবি : রয়টার্স

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। দীর্ঘ সাত বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।

সম্মেলনে দুই নেতাই কৌশলগত যোগাযোগ বজায় রাখতে আগামীতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন। এ ছাড়া কিম জং উন চীনের ‘এক চীন এক নীতি’র প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সফরটি নিয়ে দুই দেশের সরকারি সংবাদমাধ্যমের প্রচারণায় কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। চীনের সংবাদ সংস্থা ‘সিনহুয়া’ যেখানে বাণিজ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের মতো বাস্তবমুখী ও সুনির্দিষ্ট প্রস্তাবগুলোর ওপর জোর দিয়েছে, সেখানে উত্তর কোরিয়ার ‘কেসিএনএ’ এই সম্মেলনকে দুইটি সমকক্ষ দেশের চুক্তি হিসেবে বড় করে দেখিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গবেষকদের মতে, উত্তর কোরিয়া নিজেকে চীনের ওপর নির্ভরশীল বা সুবিধাভোগী রাষ্ট্র হিসেবে না দেখিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বেইজিংয়ের সমান মর্যাদার এক শক্তিশালী বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এ কারণে আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং তাইওয়ান ইস্যুর মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। তবে এই শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি কিংবা আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

প্রতিবেশী এই দুই দেশের মৈত্রী চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শি জিনপিং বলেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখন একটি নতুন ঐতিহাসিক সূচনা বিন্দুতে দাঁড়িয়েছে। বেইজিং কখনোই উত্তর কোরিয়ার সাথে অভিন্ন স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে যাবে না বলেও তিনি অঙ্গীকার করেন। সফর চলাকালীন শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং উন ও তার স্ত্রী রি সোল জু। তারা দুই দেশের ঐতিহ্যবাহী দেশাত্মবোধক ও বিপ্লবী গানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান একসঙ্গে উপভোগ করেন। এ ছাড়া কিম জং উন চীনা প্রতিনিধিদলের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করেন।

আমেরিকার সাবেক কূটনীতিকদের একাংশের ধারণা, উত্তর কোরিয়া চীনের অর্থনৈতিক সংস্কারের মডেল অনুসরণ না করায় বেইজিংয়ের কিছুটা অভ্যন্তরীণ অসন্তোষ থাকতে পারে। তবে চীন এখনো উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়ন ঘটানো।

সূত্র : রয়টার্স

রাশিয়ার চাপ সত্ত্বেও আর্মেনিয়ার নির্বাচনে পশ্চিমাপন্থীদের জয়

অনলাইন ডেস্ক
রাশিয়ার চাপ সত্ত্বেও আর্মেনিয়ার নির্বাচনে পশ্চিমাপন্থীদের জয়

রাশিয়ার ক্রমাগত চাপের মধ্যে আর্মেনিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন মধ্যপন্থী ‘সিভিল কনট্র্যাক্ট পার্টি’ ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয় অর্জন করেছে।

নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা স্ট্রং আর্মেনিয়া অ্যালায়েন্স পেয়েছে ২৩ দশমিক ২ শতাংশ ভোট এবং আর্মেনিয়া অ্যালায়েন্স পেয়েছে ৯ দশমিক ৯ শতাংশ ভোট। এই নির্বাচনের আগে রুশ সরকার আর্মেনিয়ার উপর চাপ ও নিষেধাজ্ঞা জারি করেছিল। জয়ের পর এই রায়কে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের এক ঐতিহাসিক ম্যান্ডেটকে ইউরোপীয় নেতারা সাধুবাদ জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচন দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখবে।

আরো পড়ুন

ট্রাম্পের আহ্বানে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, লেবানন ইস্যুতে সতর্কতা

ট্রাম্পের আহ্বানে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, লেবানন ইস্যুতে সতর্কতা

 

২০২৩ সালে আজারবাইজানের কাছে নাগোর্নো-কারাবাখ অঞ্চলে বড় ধরনের সামরিক পরাজয়ের পর এটি ছিল আর্মেনিয়ার প্রথম জাতীয় নির্বাচন। ফলে নির্বাচনটিকে পাশিনিয়ানের পশ্চিমমুখী কূটনৈতিক নীতির ওপর জনসমর্থনের পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছিল।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা পাশিনিয়ান সোমবার বিজয়ের ঘোষণা দিয়ে বলেন, আর্মেনিয়ার জনগণ শান্তি, আঞ্চলিক সমৃদ্ধি এবং সহযোগিতার পক্ষে ভোট দিয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশ পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছে। তারা আর্মেনিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক আরো জোরদার হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে।

আরো পড়ুন

ইতালি যাচ্ছেন ‘বাজপাখি’ মার্টিনেজ?

ইতালি যাচ্ছেন ‘বাজপাখি’ মার্টিনেজ?

 

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, নির্বাচনে বিরোধী দলগুলোর ওপর ‘অভূতপূর্ব চাপ’ প্রয়োগ করা হয়েছে এবং পশ্চিমা দেশগুলো নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে।

তিনি বলেন, এই নির্বাচন আর্মেনীয় সমাজের গভীর রাজনৈতিক বিভাজনও প্রকাশ করেছে। যদিও ২০২১ সালে পাশিনিয়ানের জনপ্রিয়তা ছিল প্রায় ৫৪ শতাংশ, সাম্প্রতিক জরিপে তা ৩০ শতাংশে নেমে আসে। তবুও তার দল নির্বাচনে সবচেয়ে বড় জয় অর্জন করতে সক্ষম হয়েছে।

মোট ১৯টি রাজনৈতিক দল ও জোট নির্বাচনে অংশ নিলেও অল্প কয়েকটি দলই জাতীয় পরিষদে আসন পাওয়ার মতো ভোট অর্জন করেছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ শতাংশ।

চতুর্থ স্থানে থাকা প্রোসপারাস আর্মেনিয়া পার্টিসহ দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা প্রধান দুই জোটকে রাশিয়াপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

আরো পড়ুন

আধিপত্যের দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল

আধিপত্যের দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল

 

নির্বাচনের পর পাশিনিয়ান বলেন, আমরা পশ্চিমের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার নীতি অব্যাহত রাখব। তবে একই সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্যপদও বজায় থাকবে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর্মেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রশ্নে দ্রুত গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি সতর্ক করেছিলেন, পশ্চিমা ঘনিষ্ঠতা বাড়ালে আর্মেনিয়া রাশিয়ার কাছ থেকে পাওয়া অর্থনৈতিক সুবিধাগুলো হারাতে পারে।

বর্তমানে রাশিয়া আর্মেনিয়াকে প্রতি হাজার ঘনমিটার গ্যাস ১৭৭.৫০ ডলারে সরবরাহ করে, যেখানে ইউরোপীয় বাজারে একই পরিমাণ গ্যাসের দাম ৬০০ ডলারেরও বেশি।

নির্বাচনের আগে মস্কো আর্মেনিয়া থেকে ফুল, খনিজ পানি, ব্র্যান্ডি, তাজা ফল ও সবজি আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করে, যা রাজনৈতিক চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন

কন্যাসন্তান : আল্লাহর রহমত, ঘরের বরকত ও জান্নাত লাভের মাধ্যম

কন্যাসন্তান : আল্লাহর রহমত, ঘরের বরকত ও জান্নাত লাভের মাধ্যম

 

পাশিনিয়ান সরকার এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া শুরু করতে একটি আইন পাস করেছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এ উদ্যোগের জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেয়েছেন।

তবে নাগোর্নো-কারাবাখ ইস্যু এখনও আর্মেনিয়ার রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত বিষয়। ২০২৩ সালে আজারবাইজান অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রায় এক লাখ জাতিগত আর্মেনীয় এলাকা ছাড়তে বাধ্য হয়। সমালোচকদের অভিযোগ, শান্তি প্রতিষ্ঠার নামে পাশিনিয়ান অতিরিক্ত ছাড় দিয়েছেন।

রাজধানী ইয়েরেভানের সাধারণ নাগরিকদের মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পাশিনিয়ানকে সমর্থন করেছেন, আবার কেউ ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বাস্তব সম্ভাবনা ও নাগোর্নো-কারাবাখ ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সব মিলিয়ে নির্বাচনের ফলাফল আর্মেনিয়ার পশ্চিমমুখী কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র : বিবিসি

বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি, মানতে হবে যেসব শর্ত

অনলাইন ডেস্ক
বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি, মানতে হবে যেসব শর্ত

মুসলমানদের জন্য পবিত্র ভূমি সৌদি আরব। পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা অবস্থিত সৌদি আরবে। প্রতিবছর সারা বিশ্ব থেকে লাখো মুসলমান সৌদি আরব যান হজ করতে। এখন চাইলে আপনি নিশ্চিন্তে ও নিরাপদে সেই পবিত্র ভূমিতে সম্পত্তি কিনতে পারবেন। এমনকি সৌদি আরবে কোনো ব্যবসা-বাণিজ্য না করেও আপনি সম্পত্তি কেনার এই সুযোগ নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে মানতে হবে কিছু শর্ত। বিদেশি নাগরিকদের সৌদি আরবে সম্পত্তি কেনায় উৎসাহিত করতে এবং বিদেশি কম্পানির নিবন্ধন সহজ করতে দেশটির বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয় ‘ইনভেস্টর গাইড ২০২৬’এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। সম্প্রতি সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় এর বিস্তারিত প্রকাশ করেছে। মূলত সম্পত্তি কেনার প্রক্রিয়া সহজ করার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই এই সংশোধনী আনা হয়েছে।

আরো পড়ুন
তৃণমূল ভাঙার স্রোতে এবার কোয়েল মল্লিক?

তৃণমূল ভাঙার স্রোতে এবার কোয়েল মল্লিক?

 

জমা দিতে হবে যেসব নথি
নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরবে সম্পত্তি কিনতে আগ্রহী বিদেশি কম্পানিগুলোকে তাদের নিজ দেশের বাণিজ্যিক নিবন্ধন সনদ জমা দিতে হবে। তবে জমা দেওয়ার আগে সেটি অনুমোদিত অনুবাদ অফিস দ্বারা অনুদিত এবং সেই দেশের সৌদি দূতাবাস দ্বারা প্রত্যয়ন করে দিতে হবে। পাশাপাশি আগ্রহী কম্পানির আর্টিক্যালস অফ ইনকরপোরেশন একইভাবে অনুবাদ ও প্রত্যয়ন করে দিতে হবে। আগ্রহী কম্পানিকে সৌদি আরবে কম্পানির একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে। প্রতিনিধি নিয়োগের নথিও একই প্রক্রিয়ায় অনুবাদ ও প্রত্যায়িত হতে হবে। সম্পত্তি কিনতে আগ্রহী কম্পানির নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করতে একই প্রক্রিয়া অনুমোদিত প্রতিনিধিকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে হবে। 

আগ্রহী কম্পানিকে তার নিজ দেশের সৌদি দূতাবাসের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। সব শর্ত মেনে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধিত হওয়ার পর কম্পানির ব্যবস্থাপনায় কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না। পরিবর্তন এলে নিবন্ধন নবায়ন করা যাবে না। সৌদি আরব বিনিয়োগ মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে আগ্রহী কম্পানি এই নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

আরো পড়ুন
বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

 

বিদেশি রিয়েল এস্টেট বিনিয়োগকে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে এবং নতুন বিনিয়োগ আইনের সঙ্গে প্রক্রিয়াগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতেই ‘ইনভেস্টর গাইড ২০২৬’-এ এই পরিবর্তন আনা হয়েছে বলে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় দাবি করেছে। 

ধারণা করা হচ্ছে, এই সংযোজনের ফলে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে। সৌদি আরব তেল নির্ভরতা কমিয়ে তাদের অর্থনীতির বহুমুখীকরণের যে উদ্যোগ নিয়েছে এই প্রক্রিয়া তাতে গতি আনবে। আইনি প্রক্রিয়া সহজ করায় বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হবেন। তার চেয়ে বড় কথা হলো, পুরো প্রক্রিয়াটি সৌদি দূতাবাসের মাধ্যমে প্রত্যায়িত হওয়ায় এবং ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ায় এতে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকবে না। রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়লে সৌদি আরবে নির্মাণ খাতে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

অনলাইন ডেস্ক
যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার আদালতের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

আরো পড়ুন
তৃণমূল ভাঙার স্রোতে এবার কোয়েল মল্লিক?

তৃণমূল ভাঙার স্রোতে এবার কোয়েল মল্লিক?

 

আইসিসির নির্বাহী কমিটি অভিযোগ– সংক্রান্ত শৃঙ্খলামূলক কার্যক্রম আদালতের সদস্য রাষ্ট্রগুলোর বিশেষ অধিবেশনে পাঠানোর পক্ষে ভোট দেয়। সেখানে করিম খানের ভবিষ্যৎ পদে বহাল থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিটিশ আইনজীবী করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালে। অভিযোগ ওঠার পর থেকেই আইসিসির প্রসিকিউশন বিভাগে অস্থিরতা তৈরি হয়। অভিযোগকারী নারী কর্মী, যিনি নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির সদর দপ্তরে করিম খানের অধীনে কাজ করতেন।

আরো পড়ুন
শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির

শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির

 

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আদালতের ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেছেন যে, যৌন অসদাচরণের অভিযোগের সঙ্গে সম্পর্কিত বিষয়ে করিম খান গুরুতর আচরণবিধি লঙ্ঘন করেছেন।

তবে এ বিষয়ে আইসিসির পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে, করিম খানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত রায়ের ইঙ্গিত নয়। এর আগে তিনি তদন্ত চলার সময় স্বেচ্ছায় আদালতের তদন্ত ও বিচার-সংশ্লিষ্ট কার্যক্রমের নেতৃত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছিলেন।

আরো পড়ুন
নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

 

আইসিসি জানিয়েছে, জাতিসংঘের একটি তদারকি সংস্থার প্রতিবেদন, বিচারিক বিশেষজ্ঞদের পরামর্শ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত বক্তব্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে করিম খান দীর্ঘ সময় ধরে অভিযোগকারী নারীর প্রতি জবরদস্তিমূলক ও সম্মতিহীন যৌন আচরণ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, কর্মসূত্রে বিভিন্ন সফরের সময় হোটেল কক্ষে, তার দপ্তরে ও ব্যক্তিগত বাসভবনে এসব ঘটনা ঘটেছে।

আরো পড়ুন
আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান। তার আইনজীবীরা আগের এক বিবৃতিতে বলেন, করিম খান কোনো ব্যক্তি হয়রানি বা দুর্ব্যবহার করেছেন, নিজের পদ বা ক্ষমতার অপব্যবহার করেছেন কিংবা জবরদস্তিমূলক, শোষণমূলক বা পেশাগতভাবে অনুপযুক্ত কোনো আচরণে জড়িত ছিলেন— এমন অভিযোগ তিনি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিশেষ অধিবেশনে বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে ভোটাভুটির মাধ্যমে করিম খানকে স্থায়ীভাবে অপসারণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আদালতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : দ্য গার্ডিয়ান