ইতিহাসের প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে অংশ নেয় মিশর। তবে বিশ্বকাপ যাত্রা পিরামিডের দেশের জন্য তেমন সুখকর নয়। বিশ্বকাপের চারবারের অংশগ্রহনে কোন ম্যাচে জয়লাভ করতে পারেনি দলটি।
১৯৯০ সালে ইতালি বিশ্বকাপের পর দীর্ঘ ২৮ বছর পর তারকা খেলোয়াড় মোহামেদ সালাহর নৈপুণ্যে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। বড় তারকাও তাদের হারের ভাগ্যে বদল আনতে পারেনি।
আসন্ন ফিফা বিশ্বকাপে মিশরের সর্বকালের সেরা এবং বর্তমান তারকা ফুটবলার মোহামেদ সালাহসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নিয়ে বিশ্বকাপ দল ঘোষনা করেছে কোচ হোসাম হাসান। ইউরোপের শীর্ষ লিগ ও আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়িয়ে দলে জায়গা করে নিয়েছে ওমর মারমুশ, মোহাম্মদ এলনেনি, মোহাম্মদ জেদান এবং আহমেদ হেগাজির মত তরুণ অভিজ্ঞ তারকারা রয়েছে দলে। তারা যেকোন সময় যেকোন বড় দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিলে যেকোন অঘটন ঘটার সম্ভাবনা আছে।
কোচ: হোসাম হাসান
অধিনায়ক: মোহাম্মদ সালাহ
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য: বিশ্বকাপে অংশগ্রহন
সর্বশেষ: কাতার বিশ্বকাপ(২০২২)
প্রথম: ইতালি বিশ্বকাপ (১৯৩৪)
অংশগ্রহণ: ৪ বার
ফিফা র্যাংকিং: ৩২
আফ্রিকা নেশনস কাপ : ৭ বার চ্যাম্পিয়ান
মিশর আছে গ্রুপ ‘জি’তে সঙ্গী হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড।
খেলার সময়সূচি-
১৬ জুন : বেলজিয়াম বনাম মিশর— সিয়াটল স্টেডিয়াম, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), রাত ১:০০ টা।
২২ জুন :নিউজিল্যান্ড বনাম মিশর—বিসি প্লেস, ভ্যাঙ্কুভার (কানাডা),সকাল ৭:০০ টা।
২৭ জুন : মিশর বনাম ইরান—সিয়াটল স্টেডিয়াম, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), সকাল ৯:০০ টা।
মিশরের বিশ্বকাপ স্কোয়াড—
গোলরক্ষক: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, মোহামেদ আলা, এল মাহদি সোলিমান।
ডিফেন্ডার: মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, মোহামেদ আবদেলমনিম, আহমেদ ফুতুহ, করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাদের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ, আক্তাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।




