• ই-পেপার

তানজিদ তামিমের পর শান্তর ফিফটি

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে!
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপে খেলতে না পারা দল হলেও বিশ্বকাপের সময় সবসময়ই সমর্থনের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় থাকে বাংলাদেশ। গত বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের সমর্থনে মুগ্ধতার সাগরে ভেসেছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছিল কৃতজ্ঞতা প্রকাশ! 

আবারও দুয়ারে বিশ্বকাপ। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ইতোমধ্যে উন্মাদনায় মেতেছে জনতা। তবে এবার এই সমর্থনের ভাগ চেয়ে বসেছে আর্লিং হালান্ডের দেশ নরওয়ে। 

সামাজিক মাধ্যমে দারুণ এক পোস্টে ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি তাদের দলের প্রতি বাংলাদেশি ফুটবল ভক্তদের সমর্থন চেয়েছে। 

নরওয়েজিয়ান অ্যাম্বাসির ফেসবুক পোস্টটির অনুবাদ কালের কণ্ঠের পাঠকদের জন্য তুলে দেওয়া হল—

“ফিফা বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের উচিত নরওয়েকে সমর্থন করা! কেন, জানতে চান?

কারণ, আমাদের ফুটবলপ্রেমী দেশ দুটির মধ্যে কেবল ফুটবলই নয়, আরও অনেক বেশি কিছু ভাগাভাগির সম্পর্ক রয়েছে যা হয়তো আপনার ধারণারও বাইরে!

বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অন্যতম ছিল নরওয়ে। এছাড়া আমরা উভয় দেশই আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, মধ্যস্থতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে একসঙ্গে কাজ করি। আমাদের এই বন্ধন পারস্পরিক শ্রদ্ধা, ইতিহাস এবং বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলছে না, তাই দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরে আসা নরওয়ে হতে পারে বাংলাদেশিদের সমর্থনের জন্য একদম উপযুক্ত একটি দল। 

আমরা উভয়ই নদী এবং সমুদ্রবেষ্টিত উপকূলীয় দেশ—এবং মাছের প্রতি ভালোবাসা আমাদের দুজনেরই সমান! আমরা উভয়ই ফেয়ার প্লে বা ন্যায়পরায়ণতায় বিশ্বাসী—সেটা বহুপাক্ষিক আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রেই হোক, কিংবা খেলার মাঠেই হোক।

আমরা নিজ নিজ দিক থেকে ছোট—বাংলাদেশ ভৌগোলিকভাবে তুলনামূলক ছোট, আর জনসংখ্যার দিক থেকে নরওয়ে খুবই ছোট—কিন্তু বিশ্বমঞ্চে আমাদের উভয়ের স্বপ্নই আকাশছোঁয়া!

আর যারা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না, তাদের জন্য বোনাস পয়েন্ট—বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা আর্লিং ব্রাউট হালান্ড খেলছেন এই নরওয়ে দলেই!

তাহলে কী ভাবছেন, বাংলাদেশ? এবার আন্ডারডগ বা পিছিয়ে থাকা দলটির পাশে দাঁড়ানোর সময়! একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময়!”
 

ফিরলেন হৃদয়, মোসাদ্দেকের ফিফটি

ক্রীড়া ডেস্ক
ফিরলেন হৃদয়, মোসাদ্দেকের ফিফটি
ছবি : মীর ফরিদ

তামিম, শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক হোসেনও। ফিফটি করতে মোসাদ্দেক খেলেন ৪৯ বল, তিন চার ও দুই ছক্কায় সাজান নিজের ফিফটি। এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম ও ওয়ান ডাউনে নেমে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত।

মোসাদ্দেক ফিফটি করলে জাভিয়ের বার্টলেটের বলে নাথান এলিসের হাতে ক্যাচ তুলে আউট হন হৃদয়। ফেরার আগে খেলেন ৫১ বলে ৩১ রানের ইনিংস।

স্কোর : ৪২ ওভার, ২১৭ রান, ৫ উইকেট।

ইরানীদের কি তাহলে কোন দেশপ্রেম নেই— প্রশ্ন নট আউট নোমানের

ক্রীড়া ডেস্ক
ইরানীদের কি তাহলে কোন দেশপ্রেম নেই— প্রশ্ন নট আউট নোমানের

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের পর গেলো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যায়নি বাংলাদেশ। অথচ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চলাকালীন কানাডা, মেক্সিকো ও মার্কিন মুল্লুকে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান। এরপরই সামাজিক মাধ্যমে এর তীব্র সমালোচনা করেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ।

নোমান বলেন, ‘আমি বুঝলাম না ইরানীদের কি তাহলে কোন দেশপ্রেম নেই। আধিপত্যবাদের বিপক্ষে তাদের লড়াই কি থেমে গেল? সেটা যদি না হবে তাহলে যে দেশের বিপক্ষে তারা যুদ্ধ করছে, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ইরান বিশ্বকাপ ফুটবল ম্যাচ খেলার সিদ্ধান্তটা কিভাবে নেয়?’

নোমান আরো বলেন, ‘আপনার মনে হতে পারে আহা একজন ডক্টর আসিফ নজরুলের অভাবে একজন আমিনুল ইসলাম বুলবুলের অভাবে ইরানীদের আজ এই দশা। তাদের ভেতরে সেই দেশপ্রেমটা নেই আধিপত্যবাদের বিপক্ষে লড়াই নেই।’

বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি আবারও বলছি, বাংলাদেশ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি সেটা শুধু রাজনৈতিক ফায়দার জন্য। এই আসিফ নজরুল-আমিনুল ইসলাম বুলবুল গংরা আমাদের বিশ্বকাপকে, আমাদের ক্রিকেটকে জিম্মি করে আমাদের একটা বিশ্বকাপ খেলতে দেয়নি।

ফিরলেন শান্ত, চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ফিরলেন শান্ত, চাপে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

ক্যারিয়ারের ১২তম ফিফটি করেই আউট হলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাট রেনশোর বলে কুপার কনলির হাতে ক্যাচ তোলার আগে ৮৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটার। তার আগে ফিফটি করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৩ রান বাংলাদেশের।