• ই-পেপার

ফিফা বিশ্বকাপ

সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা

তানজিদ তামিমের পর শান্তর ফিফটি

ক্রীড়া ডেস্ক
তানজিদ তামিমের পর শান্তর ফিফটি
ফিফটির পর আকাশ পানে শান্ত। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

রানের ফোয়ারা ছুটছেই নাজমুল হোসেন শান্তর ব্যাটে। কতটা? সেটা তার সর্বশেষ তিন ওয়ানডে ইনিংসে চোখ বুলালেই বোঝা যাবে। ইনিংসগুলো হচ্ছে-৫০*, ১০৫ ও ৫৯*। 

মিরপুরে আজ হ্যাটট্রিক ফিফটি পেয়েছেন শান্ত। ক্যারিয়ারের ১২তম ফিফটি পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে অভিষেক ফিফটি। বর্তমানে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ১ ছক্কা ও ৯ চারে। 

এর আগে ফিফটি করেছেন তানজিদ হাসান তামিমও। ৭তম ফিফটি পাওয়ার পরেই অবশ্য মাঠ ছাড়তে হয়েছে বাঁহাতি ওপেনারকে। ১২২.৭২ স্ট্রাইকরেটে ৫৪ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। 

তানজিদ তামিম-শান্তর জুটিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। প্রথম ওয়ানডে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দলীয় ১০ রানের সময় সাজঘরে ফেরেন সাইফ হাসান (৫)। এরপরে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত-তানজিদ তামিম। 

তানজিদের পর দ্রুত ফিরে গেছেন লিটন দাস। ৭ রানে আউট হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২২ ওভারে ৩ উইকেটে শেষে ১২৭ রান। শান্তর সঙ্গে ১ রানে অপরাজিত আছেন তাওহিদ হৃদয়।

এবার শান্তর ফিফটি

ক্রীড়া ডেস্ক
এবার শান্তর ফিফটি
ছবি : মীর ফরিদ

তানজিদ হাসানের পর ফিফটি করলেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ ফিরে গেলেও ৬৬বলে ৫৬ রানে লিটন দাসের সঙ্গে খেলছেন তিনি। আজকের ম্যাচ মিলিয়ে হ্যাটট্রিকের ফিফটি পেয়েছেন শান্ত।

ইতিহাস হওয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বলি ফিফার রেফারি

ক্রীড়া ডেস্ক
ইতিহাস হওয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বলি ফিফার রেফারি
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বলি হয়েছেন ওমর আরতান। ছবি : বিবিসি

মনে মনে হয়তো অনেক স্বপ্নই দেখেছিলেন ওমর আরতান। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো বাঁশি বাজাবেন তিনি। সোমালিয়ার রেফারির অধীনেই খেলবেন বিশ্ব ফুটবলের তারারা।

কিন্তু সেই স্বপ্ন নিমিষেই শেষ হলো ওমরের। বিশ্বকাপে সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে ইতিহাস গড়ার বিপরীতে এখন আক্ষেপে পুড়তে হচ্ছে তাকে। এতে অবশ্য তার দায় নেই। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র তাকে দেশেই প্রবেশ করতে দেয়নি। 

বার্তা সংস্থা এএফপিকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ঈসে এডেন আবশির বলেছেন, ‘আফ্রিকার অন্যতম সেরা ও সম্মানিত রেফারি ওমর আরতান। তার পাশে দাঁড়ানো উচিত পুরো ফুটবল বিশ্বের। তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া এবং ম্যাচ পরিচালনায বাধা দেওয়াটা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ফুটবলের সততা, যোগ্যতা ও ফেয়ার প্লে-র ভাবমূর্তিও নষ্ট করে।’

 

বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওমর। তবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ৩৪ বছর বয়সী রেফারিকে কেন ফেরত পাঠানো হয়েছে তার কারণ এখনো জানায়নি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে ওমর যেহেতু সোমালিয়ার নাগরিক সেটাই তার জন্য কাল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে দেশটি।

২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হন ওমর। একই বছরে হওয়া আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালসহ অনেক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তার বাদ পড়ার বিষয়ে ফিফা বিবৃতিতে লিখেছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনা করতে পারবেন না ওমর আবদুলকাদির আরতান। আয়োজক দেশের অভিবাসনসংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’
 
বিশ্বকাপের মোট ৫২ জন রেফারির একজন ছিলেন ওমর। বাদ পড়া নিয়ে ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় জায়গা পাওয়া ওমর বলেছেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি।’

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক
মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। ঘরে বসেই টিভিতে বসে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা। এছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ভক্তরা। 

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা। 

চূড়ান্তভাবে এবার স্বত্বমূল্য ৩০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার কিছু বেশি। 

টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই অবশ্য বেশকিছু ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম তা সম্প্রচারের ঘোষণা দিয়ে বাংলাদেশিদের মনে স্বস্তি এনেছিল। 

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীনফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবে দেশের ফুটবলপ্রেমীরা।