• ই-পেপার

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

কসবায় পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে আলী আজগর (৮) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলী আজগর ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে আলী আজগরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতা আসতে পেরেছে : শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতা আসতে পেরেছে : শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতা আসতে পেরেছে। জাতীয় পার্টি  ভোটে অংশগ্রহন না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না। জামায়াত ও এনসিপি একমাস আগে ভোট বর্জন করতো। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না। ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাঁধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না। 

আজ মঙ্গলবার সন্ধায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরের সদর রোডের আর্যলক্ষী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শামীম পাটোয়ারী আরো বলেন, ‘সরকারের ১০০ দিনের ভালো কোন কাজ হয়নি। এরমধ্যে ৬০৬ শিশু ধর্ষনের শিকার হয়েছে। গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুদ্রাস্ফিতি ছিলো মঙ্গলবার মাত্র ৯ ভাগ। দেশকে একটা জটিল ভু রাজনৈতিক জটে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশ চালিয়ে সরকার মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। এর একটা রাজনৈতিক সমাধান লাগবে। জাতীয় পার্টি ছাড়া সংবিধান সংশোধণ হয়নি, হবেও না। জাতীয় পার্টি ছাড়া কোন সরকারও বেশীদিন চলতে পারবে না।

সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, সভার পূর্ব নির্ধারিত স্থান ছিলো বরিশাল ক্লাব মিলনায়তন। উপর মহলের নির্দেশের অজুহাত দেখিয়ে পুলিশ সেখানে সভা করার অনুমতি দেয়নি। আগরপুর রোডের আরেকটি মিলনায়তনে করতে চাইলে সেখানে বাঁধা দেয়। পরে আর্যলক্ষী মিলনায়তনে অনুমতি দেয়। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন প্রমুখ।

মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে

অনলাইন ডেস্ক
মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খুনসুটি, তর্ক-বিতর্ক, এমনকি কখনো কখনো উত্তেজনাও দেখা যায়। তবে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস (শিবু) এবার প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাতেই থেমে থাকেননি। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকা এ আয়োজন করা হয়। এ সময় ব্রাজিলের ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ

মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ

 

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, দেবপ্রিয় দাস শিবু দীর্ঘদিন শুধু লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তার আগের মতো আস্থা নেই। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। এখন মনে হচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরো পড়ুন
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

 

মেহের খান নামের একজন বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।

কুসিকের নতুন নগর ভবন নির্মাণ নিয়ে মতবিরোধ

কুমিল্লা প্রতিনিধি
কুসিকের নতুন নগর ভবন নির্মাণ নিয়ে মতবিরোধ
ছবি : কালের কণ্ঠ

বিভিন্ন নাগরিক সমাজের মতবিরোধের মধ্যে দিয়ে কুমিল্লা নগর ভবন স্থাপন নিয়ে সিটি করপোরেশনের মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) অতীন্দ্র মোহন রায় সম্মেলনকক্ষে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগর ভবন নির্মাণ নিয়ে দুই পক্ষের তাদের অটল অবস্থান তুলে ধরেন। তবে নগরবাসীর বর্তমান স্থানে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছে।

সূত্র মতে, কুমিল্লা পৌরসভার প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভার শুরুতে তদন্ত কার্যক্রমের কথা তুলে ধরে উপসচিব মো. রবিউল ইসলাম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের পক্ষে আবেদন করেছেন। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নগরের দক্ষিণাঞ্চলের ছোট ধর্মপুর এলাকায় নতুন ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। দুই পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নেয়। আমি তদন্তের দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের প্রত্যেকের মতামত শুনব, লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব।’

স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটির সামনে দেওয়া মতামতে বক্তারা বলেন, ‘১৮৬৪ সালের ৩০ নভেম্বর যে স্থানে কুমিল্লা পৌরভবন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐতিহাসিক স্থান থেকেই নাগরিক সেবা পরিচালিত হয়ে আসছে। তাই নতুন নগর ভবনও একই স্থানে নির্মাণ করা উচিত।’

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞাসহ সিটি কপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

বর্তমান স্থানে নতুন নগর ভবন নির্মাণের পক্ষে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, আবুল হাসনাত বাবুল, মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন প্রমুখ।

অন্যদিকে ছোট ধর্মপুর এলাকায় নতুন নগর ভবন নির্মাণের পক্ষে মত দেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন।

এদিকে সংসদ সদস্যের আবেদনের কারণে নতুন নগর ভবন নির্মাণসংক্রান্ত দরপত্র কার্যক্রম, টেন্ডার সিডিউল বিক্রি ও জমা গ্রহণ আপাতত স্থগিত রয়েছে। সভায় অংশগ্রহণকারীরা দ্রুত টেন্ডার প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানানো হয়।