• ই-পেপার

পুশ ইন আশঙ্কায় হবিগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে নিয়ামত আলী ও তার এক ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন নিয়ামত আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

৩ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
৩ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার  (৯ জুন) বিকেল ৫টা থেকে সেখানে লঞ্চ সার্ভিস চালু হয়। এর আগে বৈরী আবহাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে দুপুর ২টা থেকে ওই নৌপথে সকল লঞ্চ চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। 

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, 'বৈরী আবহাওয়ায় টানা ৩ ঘন্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতি অনুকুলে এলে বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।’

গলাচিপায় শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

গলাচিপায় পৃথক স্থান থেকে শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে শিশু মাঈনুলকে (৮) ডোবা থেকে ও কিশোরী লামিয়া আক্তার সুমাইয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ।

ওসি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মনির খানের ছেলে মাঈনুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় মাঈনুল গলাচিপা উপজেলা সদরের উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে ডোবায় তার মরদেহ দেখা যায়। 

আরো পড়ুন
নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

 

এদিকে, গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় দুপুর ১১টার দিকে লামিয়া আক্তার সুমাইয়া (২০) নামের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। লামিয়া গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার আলমগীর শিকদারের মেয়ে। 

লামিয়ার বান্ধবী সানজিদা জানায়, লামিয়া কথা নামের কিশোরীর সঙ্গে বিভিন্ন জায়গায় নৃত্য করত। কথা ভোলা থেকে ফোন দিয়ে সাজিদাকে জানায়- লামিয়া নাকি গলায় দড়ি দিবে তুই একটু বাসার দিকে যা। এরপর সানিজদা বাসায় আসার পর ঘরের টিনের ফাঁক দিয়ে দেখে লামিয়া দাঁড়িয়ে আছে, চেয়ার নিচে পড়ে আছে। পরে তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসে। 

সানজিদা জানান, লামিয়া ৫-৬ দিন আগে গলাচিপায় আসে। এরপর থেকে সে ভাড়া বাসায় কথার সঙ্গেই থাকত।

স্থানীয় বাসিন্দা শাহিদা জানান, লামিয়া ঢাকাতে থাকে। সেখানে ড্যান্স (নৃত্য) করে বলে শুনেছি। গত ৫-৬ দিন আগে গলাচিপায় আসে। আজ সকালে তার গলায় ফাঁস দেওয়ার খবর শুনে আসি। এর বেশি কিছু আমরা জানি না।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, শিশু মাঈনুল ও কিশোরী লামিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এসব বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নয়নী হত্যা মামলায় গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে নয়নী হত্যা মামলায় গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহপরিচারিকা নয়নী খাতুন হত্যাকাণ্ডের দায়ে নোমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল সোমবার (০৮ জুন) রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নয়নীর স্বজন আকলিমা বেগম। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামি নোমান উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার রইসউদ্দিনের নাতি ও সুমনের ছেলে। 

এজাহারে বলা হয়, নোমানের নানা রইসউদ্দিনের বাড়িতে নয়নী খাতুন গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিলেন। এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি নোমানের বাড়ির লোকজনসহ অন্যান্য আসামিরা জানতে পেরে তারা সবাই নয়নীর ওপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে গত ১ জুন সোমবার বিকেলে তারা নয়নীকে হত্যা করে তাদের বাড়ির দোতলায় একটি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচারণা করে। সেদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দুর্লভপুর শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় তার মরদেহ দাফন করা হয়।
আসামিরা নয়নীকে হত্যা করে নাটকীয়ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নয়নীর নিকটতম আত্মীয় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া গ্রামের মোস্তাকের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে রইসউদ্দিন ও নোমানসহ আটজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। 

তিনি আরও জানান, রইসউদ্দিনের বাড়ি মোহনবাগ এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।