• ই-পেপার

দাউদকান্দিতে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

লালপুর

উদ্বোধনের চার দিন আগেই কালভার্টে ফাটল

ফাটল নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক  আগামীকাল উদ্বোধনের কথা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

আব্দুল জাব্বার সুজন, লালপুর (নাটোর)
উদ্বোধনের চার দিন আগেই কালভার্টে ফাটল
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে চন্দনা খালের ওপর সদ্যনির্মিত কালভার্টে ফাটল দেখা দিয়েছে। সোমবার তোলা। -কালের কণ্ঠ

নাটোরের লালপুরে উদ্বোধনের আগেই একটি কালভার্টে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। উদ্বোধনের মাত্র চার দিন আগে এমন ঘটনায় কালভার্টটি নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই মাস আগে উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর পশ্চিমপাড়া গ্রামের চন্দনা খালের ওপর আরসিসি বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরই মধ্যে নির্মাণকাজ শেষ হয়েছে। ২৩ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করেছে হিমেল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যা আগামীকাল (১০ জুন) উদ্বোধন করার কথা। কিন্তু গত শুক্রবার (৫ জুন) কালভার্টের গার্ডার ও সংযোগস্থলে ফাটল দেখা দেয়।

সোমবার (৮ জুন) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস ধরে কালভার্টটির নির্মাণকাজ চলছে। তাদের অভিযোগ, কাজের শুরু থেকেই নানা অনিয়ম লক্ষ করা যায়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপর্যাপ্ত তদারকি এবং দায়সারা কাজের কারণেই কালভার্টে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা সফুরা বেগম বলেন, ‘আমরা প্রথম থেকেই কাজের মান নিয়ে সন্দেহ করেছি। এখন উদ্বোধনের আগেই যদি কালভার্টে ফাটল ধরে, তাহলে ভবিষ্যতে আমাদের চলাচল কতটা নিরাপদ হবে?’

মাওলানা তোফাজ্জল হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, ‘কালভার্টটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফাটল অবস্থায় এটি চালু করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’

আরেক বাসিন্দা মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, ‘এই কাজ শুরু হওয়ার পর থেকেই আমরা ভোগান্তিতে আছি। রাস্তা খারাপ, চলাচলে সমস্যা; তার ওপর এখন সেতুতে ফাটল—সব মিলিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাজাহান আলী বলেন, ‘কালভার্টের পাশে মাটি ভরাটের সময় ভেকুর আঘাতে ফাটল সৃষ্টি হয়েছে। এটি বড় কোনো সমস্যা নয়, দ্রুত মেরামত করা হবে।’

লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, কালভার্টে মাটি দিতে গিয়ে ভেকুর আঘাতে ফেটে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে পুনরায় ভেঙে আবার নতুন করে করার কথা বলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, ‘কালভার্ট নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ ব্যাপারে বক্তব্য নিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি। 

রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ মারা গেছেন
অনিন্দিতা গুহ বাণী। সংগৃহীত ছবি

রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বাণী মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৯ জুন) রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি স্বামী, এক ছেলে, এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এ সময় ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং ধর্মীয়-সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অনিন্দিতা গুহ বাণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। সংগঠনের সদস্য সচিব বাবলু চক্রবর্তী বলেন, ‘অনিন্দিতা গুহ বাণী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিসেবে তিনি জেলার বিভিন্ন ইউনিট ও কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।’

এদিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নাটোর প্রতিনিধি
নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

নাটোর সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক মা। এ ঘটনায় পুলিশ হাসপাতালে আউটসোর্সিং তিন সুইপারকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। 

ভুক্তভোগী নারী জানান, তার মেয়ে অসুস্থ হলে ৪ দিন আগে তাকে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। এরপর গত ৭ জুন রাত ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় হাসপাতালের আউটসোসিং সুইপার অমিত। এরপর তাকে জোর করে হাসপাতালের ৬ তলার সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করে। সেই ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউটসোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণ করতে চায় তারা। 

এদিকে রাত ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ডবয়রা শিশুকে ৪ ঘণ্টা একা দেখে তার মাকে খোঁজাখুঁজি শুরু করেন। সবাই মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসি ক্যামেরা দেখে ৬ তলায় গিয়ে তাদের হাতেনাতে ধরেন। এরপর আনসার সদস্যরা তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে ঘটনার জবানবন্দি মোবাইলে রেকর্ড করেন। 

আরো পড়ুন
চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি কাপ্তাই থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি কাপ্তাই থেকে গ্রেপ্তার

 

দায়িত্বরত আনসার সদস্য মো. সালাউদ্দিন বলেন, ‘নার্স এবং ওয়ার্ড বয়দের কাছে শুনে শিশু রোগীর মাকে খুঁজতে থাকি। পরে ৬ তলার সিঁড়িতে গিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসামি এবং ভুক্তভোগীকে হস্তান্তর করা হয়। এরপর আসামিরা কিভাবে চলে গেল তা জানা নেই।’

নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. মোন্নাফ হোসেন, আনসার সদস্যরা ভুক্তভোগী নারীকে ধর্ষণের অভিযোগ এবং আসামিদের স্বীকারোক্তি মোবাইল ফোনে রেকর্ড করে রেখেছেন। তাদের কাছে প্রমাণ আছে। আসামিদের কাছেও ওই নারীকে ধর্ষণের ভিডিও রয়েছে।

নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের ডা. মো. আরশেদ আলী (ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক) বলেন, যারা ধর্ষণ এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন
চট্টগ্রামে আ. লীগের লিফলেট তৈরির সময় নারী নেত্রীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে আ. লীগের লিফলেট তৈরির সময় নারী নেত্রীসহ গ্রেপ্তার ২

 

এ ঘটনায় নাটোর সদর হাসপাতালের অন্যান্য রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত রয়েছেন। তারা বলছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেক সময় রাত্রিযাপন করতে হয়। হাসপাতালেও যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষ কিভাবে হাসপাতালে চিকিৎসা নিতে আসবে। 

সাজিদ আলী নামের এক সাংস্কৃতিক কর্মী বলেন, হাসপাতালের স্টাফরাই যদি এমন ঘটনা ঘটায় তাহলে রোগী এবং তাদের স্বজনদের নিরাপত্তা কে দিবে। 

সচেতন নাগরিক কমিটি (সনাক) নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, হাসপাতালের ভেতর তিন সুইপার মিলে রোগীর স্বজনকে ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ জানালেও পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা রয়েছে। 

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় ওই নারীর বাবাকে ডেকে মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরো বলেন, এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। 

পাকুন্দিয়ায় সেই ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় সেই ৩ মাদক কারবারিকে কারাদণ্ড
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামে মাদক কারবারের অভিযোগে জনতার হাতে আটক হওয়া সেই তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (৮ জুন) রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

সাজাপ্রাপ্তরা হলেন চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে শাফুল মিয়া এবং গিয়াস উদ্দীনের ছেলে ফারজুল। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা তাদের অপরাধ স্বীকার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথক তিন মামলায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের ভ্রাম্যমাণ আদালত।