• ই-পেপার

প্রথম নারী উপাচার্য পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি
অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

অধ্যাপক শফিকুল ইসলাম বর্তমানে লাইফ সায়েন্স (জৈববিজ্ঞান) অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

অনলাইন ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী, প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

(ক) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন;

(খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন;

(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

(ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং

(ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

চবির উপ-উপাচার্য হলেন ড. সফিকুল ও আল আমীন

চবি প্রতিনিধি
চবির উপ-উপাচার্য হলেন ড. সফিকুল ও আল আমীন
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) পদে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন
রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশসেরা শেকৃবি

রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশসেরা শেকৃবি

 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ–যেটি আগে ঘটবে, ততদিন তিনি নিজ পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির উপ-উপাচার্য

ঢাবি প্রতিনিধি
জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির উপ-উপাচার্য
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছেন। পরিবেশবিষয়ক গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়েছে। এ বিষয়ে গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আরো পড়ুন
১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা

১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা

 

এ সম্মানজনক পদক অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক ড. আবদুস সালামের এ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।’

আরো পড়ুন
দেশে নিবন্ধিত মোবাইল সিম জনসংখ্যার দ্বিগুণ

দেশে নিবন্ধিত মোবাইল সিম জনসংখ্যার দ্বিগুণ

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।

সর্বশেষ সংবাদ