অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফেরদৌস, রাজীব। পরিচালক ছটকু আহমেদ। দুপুর ২টা ৩০ মিনিট, বৈশাখী টিভি।
গল্পসূত্র : অত্যাচারী জোতদার আরমান সিদ্দিকী বিয়ে করতে চায় গ্রামের গরিব ঘরের মেয়ে রচনাকে। রচনা সেই বিয়ে প্রত্যাখ্যান করে প্রেমিক আবীরের হাত ধরে বাড়ি ছাড়ে। সেদিনই রচনার বাবাকে মেরে ফেলে আরমান। রচনা-আবীরকে খুঁজে বের করে মেরে ফেলে আবীরকেও। রচনার পুত্রসন্তান হয়, ছেলের নাম রাখে আগুন। প্রতিশোধ নেওয়ার জন্য ছেলেকে তৈরি করে রচনা।



