উত্তরা ব্যাংক : নগদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে উত্তরা ব্যাংক। ঢাকায় উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের অ্যাডমিনিস্ট্রেটর (বিপিও) মো. মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি